সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

পাঞ্জাবির দাম বেশি রাখায় ফের আড়ংকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একই পাঞ্জাবির দামে হেরফেরের দায়ে রাজধানীর বাসাবোয় আড়ংয়ের একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অধিদফতরের সহকারী পরিচালক আতিয়া সুলতানা এ জরিমানা করেন।

মঙ্গলবার (২৫ জুন) এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করে মনজুর মোহাম্মদ জানান, সম্প্রতি কাওছার আহমেদ নামে এক ক্রেতা বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন ৮৩৬ টাকায়। একই পাঞ্জাবি পরবর্তীতে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ২১১ টাকা।

এ বিষয়ে কাওছার আহমেদ আড়ংয়ের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রতারণার অভিযোগ করেন।

ভোক্তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিষয়টি প্রমাণ হয়। এ অপরাধে আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জুন ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ