সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনেকে বলা বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছিল রেলমন্ত্রীকে, দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসতেছে মানুষের কাছ থেকে। ইতোমধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল (সোমবার) সন্ধ্যায়।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘এই সুবাদে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন উভয়কেই– রেলকে এবং সড়ককে, সকল সেতু সার্ভে (জরিপ) করেন। ইমিডিয়েটলি (খুব দ্রুত) নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরনো– এগুলো তাড়াতাড়ি রিপেয়ারের (মেরামতের) ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ