বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরদারকান্দি গ্রামে শনিবার রাতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ইমরান হোসেন সরদার (৩৫) ওই গ্রামের মৃত ফজল সরদারের ছেলে ও নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ইমরান নশাসন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের গাড়ির চালক ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডগরি বাজারে চেয়ারম্যানের বাড়িতে গাড়ি রেখে অটোরিকশা যোগে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নশাসন মাঝিকান্দি বড় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার অটোরিকশাটির গতিরোধ করে এবং কুপিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

ওসি বলেন, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ