বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে লিপু (৩২) নামে যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত লিপু পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

ডিবির দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, বুধবার লিপুকে গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডিবির একটি দল। দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে লিপুর সহযোগীরা পালিয়ে যায়। পরে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লিপুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ