সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সামীম আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ডিজির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিজির পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করে বলেও জানা যায়। সভায় ডিজি সামীম আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ডিজির আস্থাভাজন কর্মকর্তা জালাল আহমদ, এবিএম শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ আলম, ডাঃ এবিএম জাহাঙ্গীর, মুহাম্মদ রফিক উল ইসলাম আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

এছাড়া নূর মোহাম্মদ আলম, মুহাম্মদ রফিক উল ইসলাম, মজিব উল্লাহ ফরহাদ, মোহাম্মদ রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, নূর উদ্দিন ডিজির পদত্যাগের দাবিতে বক্তৃতা প্রদান করেন।

এছাড়া ডিজির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতি’ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং এর সভাপতি ফরিদ আহমেদ ডিজির পদত্যাগ দাবি করে বক্তৃতা প্রদান করে বলেও জানা যায়।

পদত্যাগের দাবিতে সকল পরিচালক তাদের গৃহীত সিদ্ধান্ত নিয়ে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনরস এর গভর্ণর মিছবাহুর রহমানের সাথে সাক্ষাৎ করেন।

এছাড়া আজ বিকালে বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে করেন। তিনি এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানান এবং দ্রুত সমাধান হবে বলে আশ্বাস প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ