সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে স্বাগত জানান।

গত ৫ জুন নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন নৌপ্রধান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দফতরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লস এইচলয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও তিনি জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

-এটি