বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালির দুই গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মঙ্গলবার, ইয়োরো ও গঙ্গাফনি গ্রামে এ হামলা হয়। হতাহতদের বেশিরভাগই আদিবাসী ডোগোন সম্প্রদায়ের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, একশর বেশি বন্দুকধারী মোটরসাইকেলে এসে নির্বিচার গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠি। মালিতে জাতিগত সহিংসতার ইতিহাস বেশ পুরোনো।

এটি সাম্প্রদায়িক হামলা বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইজিয়াকা গানামে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ফুলানি ও ডোগোন আদিবাসীদের মধ্যে সহিংসতায় প্রাণ গেছে সাড়ে ৫শর বেশি মানুষের। জমি, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধের জেরে এ সহিংসতার ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ