রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ঢাকা থেকে অবৈধ রিকশা-অটোরিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের রাজধানী ঢাকা থেকে অবৈধ ছোট ছোট যানবাহন, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অবৈধ অটোরিকশার চলাচল আগামী দুইমাসের মধ্যে বন্ধ করতে চায় সরকার। এ জন্য আজ বুধবার (১৯ জুন) একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন এ কমিটির প্রধান সমন্বয়ক। এ কমিটি অবৈধ রিকশা, অটোরিকশা ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ ছোট ছোট যানগুলো নিয়ন্ত্রণে কাজ করবে।

আজ বুধবার (১৯ জুন) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১২তম বোর্ড মিটিং শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

মন্ত্রী এবারের উদ্যোগকে কার্যকরী উল্লেখ করে বলেন, ‘আমরা শুধু সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবায়ন হয় না। আগামী দুইমাসের কার্যক্রমের মাধ্যমে আস্থাহীনতায় আস্থা ফিরিয়ে আনতে চাই।’

মন্ত্রী কমিটি গঠন করে দিয়ে বলেন, ‍এ কমিটিকে আমরা দুইমাস সময় দিচ্ছি। কমিটির কাজ হবে রাজধানীর ভেতরে অবৈধ ছোট যান এবং ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা সেগুলো বন্ধ করা।

ওবায়দুল কাদের মিটিংয়ে আরো বলেন, ‘এ কমিটির আরেকটি কাজ হবে, পথচারীদের ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেবে। ফুটপাত উদ্ধারে কমিটি সমন্বয়ের মাধ্যমে অভিযান চালাবে।’

দুই মাস পর কমিটির কার্যক্রম নিয়ে আবার বৈঠকে বসবেন বলে জানান যানবাহন সমন্বয় কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ