শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কাওলার জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশেপাশের এলাকায় পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এজন্য খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার গ্রাহকরা কম গ্যাস পাবেন।

এতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে।

এ কাজের জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, র‌্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব।

সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৭ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

একই কারণে খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকদের সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ