সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাশিমপুর কারাগারে মিয়ানমার নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বন্দি মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত পৌনে ১০টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মণ্ডু থানার হাসুধারা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাদ (২৭)। তিনি লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মালমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে ২০১৪ সাল থেকে ইয়াসিন এ কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ