সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাম পানিতে ময়লা, ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘটনাটি ঘটে  চাঁদপুরের হাজীগঞ্জ। বাজারে মাম ড্রিংকিং ওয়াটারের দুই লিটারের বোতলে ময়লা পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাকিল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

হাজীগঞ্জ বাজারের ভোক্তা গাজী মো. নাছির উদ্দিন জানান, তিনি দুই লিটার মাম পানির বোতল ক্রয় করে দেখেন এর ভেতরে নারিকেলের পচা ফুলসহ অনেক ময়লা রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে মাম পানির ডিলার ও বিক্রয় প্রতিনিধি শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শাকিলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ