সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ছাত্রদলের কাউন্সিলে বিএনপির ৩ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিলের জন্য তিনিটি কমিটি গঠন করেছে দলটি।

গতকাল রোববার (৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্সিলের জন্য নির্বাচন পরিচালনা, বাছাই ও আপিলের জন্য কমিটি করা হয়েছে। এতে রয়েছেন মোট ১৬ জন সদস্য।

নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।

বাছাই কমিটিতে আছেন- বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

আপিল কমিটিতে আছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ