সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কেন্দ্রীয় কার্যালয়ে স্যালাইন দিয়ে রাখা হয়েছে বিএনপি নেতা রিজভীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বিএনপি সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুনির হোসেন জানান বলেন, রোববার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।

গত ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারর সাজা হওয়ার পর থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়েই থাকেন রিজভী। সেখানই প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করেন তিনি। এছাড়া প্রায় সময় বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলেও নেতৃত্ব দিতে দেখা গেছে রুহুল কবির রিজভীকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ