সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঢাবির সিনেট সদস্য হলেন এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ মে তাকে এ পদে মনোনীত করেন।

বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৪৫ নং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮৩ সালে তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডার সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ