শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষককে ধরলেন নারী পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বাগমারায় ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামিকে প্রেমের ফাঁদে ফেলে গ্রেফতার করেছে নারী পুলিশ। দীর্ঘ দেড় মাস ধরে এক নারী পুলিশ সদস্য ওই আসামির সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের অভিনয় করে দেখা করতে বলে।

গতকাল শুক্রবার ধর্ষণ মামলার আসামি আবুল কালাম আজাদ (২৭) তার সঙ্গে দেখা করতে আসলেই তাকে গ্রেফতার করে। আজাদ বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

বাগমারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ্র জানান, গত ১৫ এপ্রিল আবুল কালাম আজাদ এলাকার এক নারীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এর আগেই আবুল কালাম আজাদ পালিয়ে যান। পরের দিন ওই নারী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ঘটনার পর থেকে আসামি আজাদ পলাতক ছিলেন। নানাভাবে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

এসআই সৌরভ আরও জানান, আসামিকে গ্রেফতারে তিনি থানার একজন নারী পুলিশ সদস্যকে দিয়ে আবুল কালাম আজাদকে প্রেমের ফাঁদে ফেলেন।

দুপুর ১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা সৌরভ কুমার চন্দ্র নারী কনস্টেবলকে নিয়ে নির্ধারিত স্থানে হাজির হন। সাদা পোশাকে থাকা মামলার তদন্ত কর্মকর্তাও ওঁৎ পেতে থাকেন। পোশাক দেখে চিনে আসামি নারী কনস্টেবলের কাছে এসে গল্প শুরু করলে তাকে ধরে ফেলে পুলিশ।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আসামি ধরতে পুলিশকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এতে নানা ঝুঁকিও মোকাবিলা করতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ