শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বিশেষ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে বাড়ি ফিরতে পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বাসের বিশেষ সার্ভিস শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মীর চাহিদার কথা বিবেচনা করে বিআরটিসি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১ জুন) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু এ কথা জানান। তিনি বলেন, ঈদের ছুটিতে গার্মেন্টস কর্মীদের দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সোমবার গাজীপুর চৌরাস্তায় ৩০টি বাস প্রস্তুত থাকবে।

এছাড়া রাজধানী ও এর আশপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা ২৯টি বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এরইমধ্যে বুকিং দিয়েছেন। সেই হিসেবে ঈদে এবারই প্রথম প্রায় ৬০টি বাস গার্মেন্টস কর্মীরা ব্যবহার করবেন।

সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, এ ছাড়া ৩ জুনের মধ্যে বিআরটিসির বহরে আরো নতুন ৫০টি বাস যুক্ত হচ্ছে। নতুন ৫০টিসহ আগের এক হাজার ৮৯টি বাস মিলিয়ে এবার ঈদে বিআরটিসি সর্বমোট এক হাজার ১৩৯টি বাস সারাদেশে চালাবে।

যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিতে বিআরটিসি গত ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে। আগামী ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাসগুলো সারাদেশে চলাচল করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ