শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় তানজিলা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানজিলা এবার এসএসসি পাস করেছে। সে পরিবারের সঙ্গে নাখালপাড়ায় থাকতো।

আজ বৃহস্পতিবার ফার্মগেট বাবুল টাওয়ারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বাবুল টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর পেয়ে থানায় এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ