শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

হেলালুদ্দীনের জায়গায় নির্বাচন কমিশনের নতুন সচিব আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা এ চার বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসি সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে। অপরদিকে ইসির বর্তমান সচিব হেলাল উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমকে। ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। আর বর্তমান চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ