শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ঈদগাঁওর ডুলাফকির মাজার গেইটের ঢালার দোয়ার (ঝনঝইন্যা ব্রিজ) এলাকায় যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ দুইজন নিহত হন, আহত হয়েছেন ১৫ জন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার কলাতলী উত্তর আদর্শ গ্রামের মোহাম্মদ ইউসুফ ড্রাইভারের ছেলে মাইক্রোবাস চালক মুহাম্মদ ইয়াকুব (২৭) ও মাইক্রোবাসের যাত্রী চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার মৃত আমীর হোসেনের ছেলে আলমগীর (৩৫)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ভারপ্রাপ্ত) এসআই জসিম উদ্দিন জানান, যাত্রী নিয়ে কক্সবাজারে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী ‘সরাসরি স্পেশাল’ মিনিবাসটির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোটি রাস্তার খাদে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের চালক ও এক যাত্রী। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায় এবং মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ