শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক

ঈদের ৩ দিন আগে মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ উল ফিতরের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ মে) বানানীতে বিআরটিএ নতুন ভবনের সভাকক্ষে ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বহনকারী যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

তিনি বলেন, ভাড়ার অতিরিক্ত দাবি বা আদায় না করা, বাসের ছাদে যাত্রী বহন না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করার বিষয়গুলো নিশ্চিতের লক্ষ্যে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। লক্কর-ঝক্কর ও ত্রুটিপূর্ণ গাড়ি যাতে কোনোভাবেই রাস্তায় না চলতে পারে সে ব্যাপারেও বিশেষ নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ