মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

তালীমী বোর্ড উত্তরার ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বৃহত্তর উত্তরার কওমি মাদরাসা সমূহের সমন্বয়ে গঠিত বেফাকের সহযোগী আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘হাইআতুত তা’লীম ওয়াততারবিয়া লিলমাদারিসিল কওমিয়া’ (তালীমী বোর্ড উত্তরা) ঢাকার ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় বোর্ড কার্যালয় জামিয়া বাবুস সালাম বিমানবন্দরে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আব্বাস বেফাকের মহাসচিব আল্লামা শায়েখ আব্দুল কুদ্দুস (দা:বা:) এর নিকট ফলাফল হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান উপদেষ্টা আল্লামা শায়েখ আযীমুদ্দিন, বোর্ডের অন্যতম উপদেষ্টা মুফতি রুহুল আমিন উজানবী, চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী, সিনিয়র সহসভাপতি মাওলানা আনিছুর রহমান, সহসভাপতি মাওলানা মুফতি শহিদুল্লাহ।

মাওলানা আকরাম আলী খান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহিদ, মহাসচিব মাওলানা হিদায়াতুল্লাহ ছিদ্দিকী, যুগ্ম মহাসচিববৃন্দ, পরীক্ষা কমিটির সদস্যগণ, নিরীক্ষকবৃন্দ, বোর্ড কমিটির সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসাসমূহের পরিচালক, শিক্ষাসচিব ও শিক্ষকবৃন্দ।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী বলেন, গত বছরের চেয়ে এবারের ফলাফল সব দিক থেকেই অনেক ভাল। বোর্ড ও মাদরাসাগুলোর সমন্বিত উদ্দ্যোগ ও মনোযোগের ফলে ছাত্রদের মাঝে পড়ালেখায় প্রতিযোগিতা ভাব ফুটে উঠেছে। আশা করি ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষা দীক্ষার মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ।

চলতি বছরের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৬ এপ্রিল শেষ হয়। এবারের বৃত্তি পরীক্ষায় দরসিয়াত বিভাগে ২৮১ জন ও হিফযুল কুরআন বিভাগে ৮৪৮ জনসহ মোট ১১৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ৯১.৮৮%। দরসিয়াতে ৮৯.৭১% এবং হিফযুল কুরআনে ৯২.৬৮%। দরসিয়াত ও হিফযুল কুরআনের বিভিন্ন স্তরে ৭০ জন বৃত্তির জন্য মনোনীত হয়। হিফয ও দরসিয়াতে মোট A+ (মুমতায) পেয়েছে ২৬৮ জন।

পরীক্ষার ফলাফলের সকল তথ্য বোর্ডের নিজস্ব ওয়েব সাইডে পাওয়া যাবে। ওয়েব সাইডের লিংক: http://www.talimiboarduttara.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ