শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কিশোরগঞ্জ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সদর শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় শহরের পুরান থানাস্থ মাছরাঙ্গা রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান হচ্ছে তাকওয়ার মাস, এ মাসে মুসলমানেরা রোজা অবস্থায় যে খাবার হালাল তা রোজা অবস্থায় খাওয়া থেকে বিরত থেকে নিজেদের তাকওয়ার পরিচয় দেন। যারা এ মাসে রোজা রেখে খাবার খাওয়ার সামর্থ থাকা সত্বেও না খেয়ে আল্লাহভীতির পরিচয় দেন তারাই সারা বছর আল্লাহকে ভয় করে থাকেন এবং হালাল রিজিক অন্বেষণ করে থাকেন।

বক্তারা ব্যবসায়ীদের উদেশ্যে বলেন, অনেক ব্যবসায়ী রমজানে পণ্যে ভেজাল মিশিয়ে থাকেন যা রমজানের শিক্ষার পরিপন্থী। আমাদেরকে সবাইকে সতর্ক থেকে রমজানের পুরোপুরি হক আদায় করতে হবে। তবেই আমাদের নামাজ, রোজা, তারাবিহ আল্লাহর কাছে কবুল হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাওলনা যুবায়ের আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. খলিলুর রহমান খান আল আজহারী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল্লাহ সাদেক, মাওলানা আব্দুল কাদির, মুহাম্মদ হাবিবুর রহমানসহ কিশোরগঞ্জ জেলা পার্শ্ববর্তী জেলার শতাধিক নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ