রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজধানীতে টিকিট ছাড়া আর বাস চলবে না: মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কের জায়গা বেদখল যাতে না হয় সেজন্য সব পরিবহনের টিকিট কাউন্টার এক জায়গায় হবে। ঢাকার শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবে না। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি এ বিষয়ে বলেন, রাজধানীতে টিকিট ছাড়া গণপরিবহন চলাচল করতে পারবে না। ঈদের পরেই নতুন এ নিয়ম কার্যকর হবে।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকার শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবে না বলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ তার অবসান হবে। তাই ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি ও ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

তিনি বলেন, ঈদের পরপরই যাতে এ ব্যবস্থা কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সড়কের জায়গা বেদখল যাতে না হয় সেজন্য সব পরিবহনের টিকিট কাউন্টার এক স্থানে হবে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে, যা এরই মধ্যে ধানমন্ডি এলাকায় চালু হয়েছে।

উত্তরায় চালু হওয়ার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানান সাঈদ খোকন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ