রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনির (৪৫) ও গিয়াস (৩৩)।

আজ সোমবার (২০ মে) ভোর পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গল থেকে চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে তারা পালিয়ে ঢাকা আসছিলেন। পরে রাজধানীর হাজারীবাগের মধুসিটির সামনে এলে র‌্যাব তাদের ঘিরে ফেলে। এসময় তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছুঁড়ে।

এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে র‌্যাব। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় র‌্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন বলে জানায় র‍্যাব।

নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা যায়। পরে শ্রীমঙ্গল পুলিশের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এ ছিনতাইকারী চক্রের মূলহোতা। তিনি প্রায়ই চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেতো।

নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতো। ধারনা করা হচ্ছে, কাভার্ডভ্যানটি পুরান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী সংবাদমাধ্যমকে বলেন, অন্তত ৮-৯ টন চা পাতাসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে ঘটনাস্থল থেকে চা পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ