শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সাবেক ছাত্রলীগ নেতার ৪ আঙুল কেটে দিলো বর্তমান ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়ায় হামলা চালিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম তুষারের (৩০) ৪টি আঙুল কেটে দিয়েছে বর্তমান ছাত্রলীগ নেতারা। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

কলারোয়া বাসস্ট্যান্ডে ‘তুষার ইলেকট্রনিক্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুষার উপজেলার পাটলি গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে।
জমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির কয়েকজন নেতা সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটের সামনে প্রথম দফায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে ৫-৭ জন যুবক এলোপাতাড়িভাবে তুষারকে মারধর করে।

পরে তুষার চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে গেলে সেখানে আবারও হামলার শিকার হন তুষার। এ সময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে কোপ দিলে হাতের তালু থেকে ৪টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা হাসপাতালের পাচিল টপকে দ্রুত পালিয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন জানান, একটি গ্রুপ ছাত্রলীগের সুনাম নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তুষারকে মারধরের সময় তিনি হাসপাতালের বাইরে ছিলেন বলেও জানান তিনি।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান- এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ