শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোজা রেখে চোখে ড্রপ দিলে কি রোজা ভাঙবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী: আল্লাহর বিধান রোজা রাখা। আমরা রোজা রাখি। কখনো এমন হয় যে, রোজা অবস্থায় ঔষধ ব্যবহার করতে হয়। অনেকের দিনের বেলায় ঔষধের অংশ হিসেবে চোখে, নাকে কিংবা কানে ড্রপ দিতে হয়। রোজাবস্থায় এ ঔষধ সেবনের বিধান কী? এর দ্বারা কি রোজা ভেঙে যাবে? ইসলাম এ ব্যাপারে কী বলে?

উত্তরটি জানা থাকা দরকার। আসুন জেনে নেই রোজাবস্থায ড্রপ ব্যবহার করার বিধান। এক কথায় এর জবাব হলো, চোখে ড্রপ ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না। তবে চোখে ড্রপ দেয়ার পর যদি তার ঘ্রাণ বা স্বাদ খাদ্যনালী পর্যন্ত চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে সাধারণত চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করলে খাদ্যনালীতে পৌঁছে না। এরপরও রোজাবস্থায় চোখে ড্রপ ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি।

এর সাথে সম্পৃক্ত আরো একটি মাসআলা হলো, রোজাবস্থায় নাকে ও কানে ড্রপ ব্যবহার করার বিধান সম্পর্কে? এর জবাব হলো, যদি কানে ও নাকে ড্রপের মাধ্যমে ওষুধ দেয়ার পর তা খাদ্যনালীতে চলে যায়। তাহলে রোজা ভেঙ্গে যাবে। আর যদি না যায়, তাহলে রোজা ভাঙ্গবে না। তবে ড্রপ ছাড়া যদি তৈলাক্ত কোনো ঔষধ ব্যবহার করা হয়। আর যদি তা খাদ্যনালীতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে।

কেননা হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন, শরীর থেকে (কোনো কিছু) বের হলে অজু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোজা এর উল্টো। রোজার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)। (সুনানে নাসাঈ, বায়হাকী ৪/২৬১)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ