মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির মন্ত্রিসভায় গ্রিন কার্ডের মতো বিশেষ রেসিডেন্সি পারমিট (ইকামা) অনুমোদন পেল।

মঙ্গলবার (১৩ মে) এ বিশেষ রেসিডেন্সি পারমিটে অনুমোদন দেয়া হয়। উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং দক্ষ প্রবাসীদের আকৃষ্ট করতে এ বিশেষ রেসিডেন্সি পারমিট (ইকামা) চালু করতে যাচ্ছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার দেশটির শুরা কাউন্সিলে এর অনুমোদন দেয়া হয়। গ্রিনকার্ডের মতো নতুন এই ইকামাটি ‘প্রিভিলেজড ইকামা’ (রেসিডেন্স পারমিট) হিসেবে গণ্য হবে। তবে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ পরিকল্পনার আওতায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন ধনী এবং দক্ষ প্রবাসীরা। পাশাপাশি সেখানে অবাধে যাতায়াত, ব্যবসা এবং সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ থাকবে। রেসিডেন্সি পারমিটে পারিবারিক অবস্থাও অন্তর্ভূক্ত থাকবে যেন কার্ডধারী তার স্বজনদের জন্য ভ্রমণ ভিসা ইস্যু করতে পারেন।

রেসিডেন্সি পারমিটটি দুই পদ্ধতিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে একবারে দেয়া হবে যা আর নবায়ন করতে হবে না এবং অন্য পদ্ধতি হচ্ছে প্রতি বছর এটি নবায়ন করতে হবে।

নতুন প্রিভিলেজড ইকামা পারমিটের জন্য প্রবাসীদের একটি বৈধ পাসপোর্ট, ভালো ক্রেডিট রিপোর্ট, স্বাস্থ্য প্রতিবেদন এবং পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টের প্রয়োজন হবে।

বর্তমানে স্পন্সরশিপভিত্তিক যে ব্যবস্থা চালু আছে তাতে একজন সৌদি চাকরিদাতা স্পন্সর হতে রাজি হলে তবেই সৌদি আরবে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের সুযোগ হয় বা সৌদি ছাড়ার অনুমতি পাওয়া যায়। কিন্তু নতুন এই প্রক্রিয়ায় স্পন্সরের অনুমতি ছাড়াই সৌদিতে যাওয়া আসার সুবিধা ভোগ করতে পারবেন দক্ষ প্রবাসীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ