শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মোরগটির দাম ১ লাখ ১০ হাজার টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছর উৎসবের অংশ হিসেবে ভারতের কেরালা রাজ্যের এক চার্চে মোরগ নিলামে তোলা হয়। স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি হয় এ মোরগ।

এবারও একটি মোরগ নিলামে ওঠে। তবে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে মোরগটি এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এর আগে একবার সর্বোচ্চ ১৫ হাজার টাকায় বিক্রি হয় একটি মোরগ। তারপর গত বছর সব রেকর্ড ছাপিয়ে যায়, সেবার একটি মোরগ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

প্রথা হলো, প্রতিবছর এই চার্চে উৎসবের অঙ্গ হিসাবে এই মোরগ নিলাম হয়। চার্চে উৎসবের সময় এলাকার মানুষ সেখানে রুটি ও মোরগ দান করেন। মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চার্চ।

কিন্তু একটি মোরগ রেখে দেওয়া হয়। সেটিকে বলা হয় ‘পন্নুম কোঝি’। এটিকেই নিলামে তোলা হয়। যে সবচেয়ে বেশি দর দেন তিনিই পান এই মোরগ।

গত ১৮ বছর ধরে মনোজ জোসেফ নিলামে এই মোরগ কিনছেন। মনোজ কোট্টায়ামেরই মানুষ। তিনি কোয়ম্বত্তুরে ব্যবসা করেন।

চার্চ সংলগ্ন এলাকার এক নারীকে ১৮ বছর আগে বিয়ে করেন। তারপর থেকে প্রতিবছর নিলামে অংশ নেন। আর প্রতিবার তিনিই জেতেন নিলাম।

তবে এবার যে দামে তিনি মোরগটি কিনলেন তা রেকর্ড। এবার তিনি ১ লাখ ১০ হাজার টাকায় মোরগটি কেনেন। যেটির বাজার দর হবে বড় জোর ৫০০ টাকা।

সূত্র: আনন্দবাজার

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ