শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

পাকিস্তানে পাঁচ তারকা হোটেলে হামলা; চলছে গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদার শহরে পাঁচ তারকা পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিন থেকে চারজন বন্দুকধারী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় এখন পর্যন্ত এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এখনো পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানা যায়।

গোয়াদার স্টেশনের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় চারটা ৫০ মিনিটে এই হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী। ঘটনাস্থলে এখনো গোলাগুলি চলছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, পাঁচ তারকা হোটেলটিতে কোনো বিদেশি অতিথি ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।

এরইমধ্যে হোটেলে বেশিরভাগ অতিথিকে নিরাপদে বের করে আনা হলেও বন্দুকধারীরা হোটেলের ভেতরেই অবস্থান করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ