শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

ব্যাগে গোমাংস পাওয়ায় মুসলিমদের পেটাল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাগে গরুর গোশত থাকার অভিযোগে বাবা-ছেলেকে পেটালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন ভুক্তভোগীরা। গত রোববার (৫ মে) এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

দেশটির বিকল্প ধারার সংবাদমাধ্যম ক্যারাভান জানিয়েছে, ঘটনায় দায়ী বিএসএফ জওয়ানরা হলেন ব্যাটেলিয়ন ১৭১ ক্যাম্পের সদস্য।

মারধরে আহত বাবা গিয়াস উদ্দিনের বয়স ৬২ বছর। ছেলের নাম আনোয়ারুল। স্থানীয় গোয়ালপুকুর থানায় ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন।

এতদিন ভারতে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের হাতে গরু বিক্রি বা জবাইয়ের কারণে অর্ধশতাধিক মুসলিম হত্যার শিকার হলেও কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ আগে কখনও পাওয়া যায়নি। এ ঘটনায় শিলিগুড়ির স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ