মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

ফিলিস্তিনের পুনর্গঠনে ৪৮ কোটি ডলার দেবেন কাতার আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা উপত্যকার পুনর্গঠনে ৪৮০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি। খবর আনাদলু এজেন্সির।

মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও জাতিসংঘের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

কাতার এবং ফিলিস্তিনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই কাতারের আমির এ অর্থ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এর মধ্যে ৩০ কোটি ডলার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচিতে যাবে। পশ্চিম তীরের অংশ বিশেষের নিয়ন্ত্রণ রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। আর বাকি ১৮ কোটি ডলার জাতিসংঘের জরুরি মানবিক ত্রাণ কর্মসূচি ও বিদ্যুৎ ব্যবস্থায় সহায়তার জন্য দেওয়া হবে।

এদিকে গত শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সোমবার মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইসরাইলি কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ১৫টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ