রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

১০৭ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ সোমবার।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যাটি ছিলো ১০৯। গত বছরের তুলনায় এ বছর কমেছে দুটি প্রতিষ্ঠান।

গত কয়েক বছরের মতো এবারও আট বোর্ডের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহী বোর্ডে সর্বোচ্চ। এ বোর্ডের শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩১টি। এর পরের অবস্থানে রয়েছে যশোর বোর্ডে। এ বোর্ডের ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা ঢাকা বোর্ডে ১৪৬, কুমিল্লা বোর্ডে ১৩২, চট্টগ্রাম বোর্ডে ৩০, বরিশাল বোর্ডে ৫০, সিলেট বোর্ডে ২২ ও দিনাজপুর বোর্ডে ১৩৮টি। শূন্য শতাংশ পাসের হার রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২, দিনাজপুরে ১ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৪৩টি প্রতিষ্ঠানে।

সোমবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ