শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মাদরাসায় পাস ও জিপিএ ফাইভের হার বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসায় পাসের হার অস্বাভাবিক বেড়েছে। চলতি বছর পাসের হার ৮৩ দশমিক ০৩ ভাগ। যা গত বছর ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ  ভাগ। জিপিএ ফাইভও বেড়েছে। চলতি বছর পেয়েছে ছয় হাজার ২৮৭ জন। যা গত বছর ছিল তিন হাজার ৩৭১ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। গতবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন, পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।

এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩। এ ছাড়া একজনও পাস করেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৭।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৬৫২ জন। পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। পাস করেছে ৯১ হাজার ২৯৮ জন। পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।

শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরলেও নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে দুপুর ১২টার দিকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ