শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

প্রবাসী কক্সবাজার শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতির ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রবাসী কক্সবাজার শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতি উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৩০টি অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ইফতার সামগ্রীতে ছোলা, মুড়ি, পিয়াজ, সেমাই, তেল ও চিনি ছিল।

গতকাল রোববার বিকেলে প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ঈদগাঁও জাগিরপাড়া নিবাসী প্রবাসী নুর আহমদ এর সভাপতিত্বে ও স্থানীয় অরবিট মডেল স্কুলের শিক্ষক মনছুর আলমের সঞ্চালনায় এতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা করেন আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আমানুল্লাহ , নাইক্ষ্যংদিয়া উম্মেহানি (রা.) বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মুখতার আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি, ঈদগাঁও নিউজ ডট কম এর প্রকাশক ও চেয়ারম্যান মুহাহাম্মদ রেজাউল করিম।

আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ নেজামী, হাজী সৈয়দ আলম (ঈদগাঁও), হাজী সৈয়দ হোসন (ঈদগড়), বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সৈয়দ করিম, মমতাজুল হক প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বিগত কয়েক বছর যাবত ইফতার সামগ্রী বিতরণসহ রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। সৌদি আরবে অবস্থানরত কক্সবাজার নিবাসী বিভিন্ন স্থানের যুবকদের সমন্বয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ