শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

পুকুরে পুঁতে রাখা মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটে পুকুরে পুঁতে রাখা সাত বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী ফারিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মিনহাজুল আবেদিন শোয়েব (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামে দিঘিরজান খালের চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ফারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফারিয়া পাতিলাখালি গ্রামের ওমর আলী শেখের মেয়ে। পার্শ্ববর্তী কোন্ডলা গ্রামের বড়ু বিবি ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

আটক শোয়েব পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের নূর ইসলাম ওরফে ইমন হাওলাদারের ছেলে এবং ওমর আলীর বড়ভাই লিয়াকত শেখের মেয়ে শেফালীর ছেলে। শোয়েব তার নানা লিয়াকত আলীর বাড়িতে ছোটবেলা থেকে থাকত।

ফারিয়ার পরিবার ও এলাকাবসীর বরাতে জানা য়ায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে আম খাওয়ানোর কথা বলে ফারিয়াকে প্রতিবেশী রাজ্জাকের বাড়ির পাশের বাগানের মধ্যে নিয়ে যায় শোয়েব। পরে সেখানে ধর্ষণের পরে হত্যা করে বাগানে প্রথমে মাটির নিচে লাচ লুকানোর চেষ্টা করে, পরে পাশের একটি পুকুরে পুঁতে রাখা হয় ফারিয়াকে। সন্ধার পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরের মধ্যে পুঁতে রাখা মেয়েটির লাশ পায় স্বজন ও প্রতিবেশীরা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, এ ঘটনায় মিনহাজুল আবেদিন শোয়েবকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজুল ফারিয়াকে হত্যার কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণ করা হতে পারে, তবে ময়না তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ