রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

পায়ে লিখে জিপিএ-৫ পেয়েছে তামান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলার তামান্না আক্তার নূরা দুই হাত ও একটি পা না থাকলেও এসএসসিতে তার রেজাল্ট দেখে বিস্মিত গোটা দেশ।

একটি পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামে। তার বাবা রওশন আলী ও মাতা খাদিজা পারভিন শিল্পী।

জিপিএ-৫ পাওয়া প্রসঙ্গে তামান্না বলেন, জিপিএ-৫ পেলেও বাংলায় এ গ্রেড হওয়ায় মন একটু খারাপ। তবে সার্বিক ফলাফলে পরিবারের সবাই বেশ খুশি।

তামান্নার বাবা রওশন আলী বলেন, তামান্নার ফলাফলে বেশ খুশি হলেও বেশ দুশ্চিন্তা রয়েছে। তার স্বপ্ন পূরণের জন্য তাকে কলেজে ভর্তি করতে হবে।

তাদের গ্রামে তেমন ভালো কলেজ বা লেখাপড়ার সুযোগ না থাকায় তাকে একটি ভালো কলেজে ভর্তি করতে হবে। আর সেজন্য তাকে শহরে রাখতে হবে।

তিনি আরও বলেন, তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কিন্তু মেডিকেল পড়তে প্রচুর ব্যবহারিক কাজ করতে হয়, যেটি তার পক্ষে প্রায় সম্ভব নয়। তাই সে এখন লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হতে চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ