শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

চার জনের পেটে সাড়ে ছয় হাজার ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বাসে তল্লাশি করে এক নারীসহ চারজনের পেট থেকে ছয় হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

আজ রোববার জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এসআই ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে রবিবার ভোরে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলসের বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।

পরে নগরীর একটি ক্লিনিকে নিয়ে তাদের এক্সরে করে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি পুলিশ। পরে বিশেষ পদ্ধতিতে (মলদ্বারের মাধ্যমে) তাদের পেট থেকে প্যাকেটজাত এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নড়াইলের লোহাগার থানার হাসান শেখ বাবু, ফারজানা আক্তার, আকাশ আহমেদ ও যশোরের অভয়নগর থানার আবির আহমেদ বাঁধন।

আটকরা প্যাকেটজাত ইয়াবা পেটে বহন করে কক্সবাজার থেকে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে বলে জানায় ডিবি পুলিশ। আটকদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ