রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

‘হাফেজ্জী হুজুর রহ. এর স্বপ্ন ছিল দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ধর্মীয় ও আদর্শবান রাজনীতিবিদদের অভাবে দেশে আজ রাজনৈতিক দূরাবস্থা চলছে। হাফেজ্জী হুজুর রহ. এর স্বপ্ন ছিল দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা।

আজ শনিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ রূপগঞ্জে মুন্সী কমিনিউটি সেন্টারে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামের শত্রুরা বারবার কলা-কৌশলে ইসলামের উপর আঘাত করে চলছে। বিধর্মীদের আমদানী করা মানবরচিত তন্ত্র-মন্ত্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল ব্যস্ত। কোন মানবরচিত তন্ত্রমন্ত্র ও শাসন ব্যবস্থায় দেশে কখনোই শান্তি আসতে পারে না।

একমাত্র কুরআন-সুন্নাহর অনুকরণে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার কল্যাণ ও শান্তি আসতে পারে। হাফেজ্জী হুজুর রহ. এর স্বপ্ন ছিল দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করা। বার্ধক্যে উপণীত হয়ে তিনি তওবার ডাক দিয়ে ইসলামি রাজনীতির পথ সুগম করেছেন।

আজ চতুর্দিকে ইসলামের সুশীতল বাতাস বইতে শুরু করেছে। দেশে ইসলামি হুকুমতের পথ সুগম হচ্ছে। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিকামী মানুষ খেলাফতের পতাকাতলে সমবেত হচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে ধারাবাহিক কর্মসূচী চালিয়ে যেতে পারলে কোন শক্তিই খেলাফত প্রতিষ্ঠার মিশন রুখতে পারবে না। তাগুতি শক্তিকে পরাভূত করে খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে।

সম্মেলনের উদ্যোক্তা আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা হাতেম আলী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর)।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, শায়খুল হাদিস মাওলানা ওমর ফারুক সনদ্বীপী, মাওলানা এহতেরামুল হক উজানভী, দলের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ