রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচন জুনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায়, শূণ্য হওয়া বগুড়া-৬ আসনের ভোট জুনে। বিকেলে আগারগাঁওয়ে কমিশনের পর্যালোচনা সভা শেষে এ তথ্য দিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

পাশাপাশি, নির্ধারিত একটি সংরক্ষিত আসনে প্রার্থী চেয়ে বিএনপিকে চিঠিও দিচ্ছে কমিশন। এদিকে, ময়মনসিংহ সিটি ও চার ধাপে বাদ পড়া ৪ উপজেলায় ভোট হচ্ছে রোববার।

নিয়ম অনুযায়ী, সংসদ বসার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি শপথ না নিলে শূন্য হয় সেই আসন। নির্ধারিত সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিষয়টি এরই মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করেছে সংসদ সচিবালয়।

আইন অনুযায়ী শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আসনে করতে হয় ভোট। কমিশন জানিয়েছে, বগুড়া-৬ আসনে নির্ধারিত সময়ের আগেই হবে নির্বাচন। আর এর প্রস্তুতি এরই মধ্যে নিতে শুরু করেছে ইসি।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ৬টি আসনে জয় পাওয়ায় সংরক্ষিত আসন পাচ্ছে ২টি। মির্জা ফখরুল শপথ না নেয়ায় সে সংখ্যা এখন এক। এ আসনে প্রার্থী দিতে ইসির চিঠি পাচ্ছে তারা। বাকি আসনটি পাচ্ছে আওয়ামী লীগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ