শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

ফণীতে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফণীতে ক্ষতিগ্রস্থ ও দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ফোন করে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফণীর আঘাতে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন। ফনির আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্গত এলাকায় কেউ যেন অনাহারে না থাকে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়োজনে সেনাবাহিনী, বিমানবাহিনীসহ সরকারি বিভাগীয় সংস্থাকে কাজে লাগিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হবে।

এ সময় তিনি সরকারের পাশাপাশি দলীয়ভাবে নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ