রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

নোয়াখালীতে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নোয়াখালীতে বসত ঘরে চাপা পড়ে নিহত হয়েছে ইসমাইল হোসেন নামে দু'বছরের এক শিশু। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ৩০জন আহত ও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

নোয়াখালীর সূবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলাসহ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ে ঘরের মধ্যে চাপা পড়ে চর আমানউল্লাপুর ইউনিয়নে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।

আজ শনিবার (৫ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলায় এ ঝড় আঘাত হানে। নিহত ইসমাইল সূবর্ণচরের চর আমানউল্যা ইউপির আব্দুর রহমানের ছেলে।

আহতদের অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

একজন শিশু নিহত হওয়ার বিষয়টি চর আমানউল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ