মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

নান্দাইলে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় শফিকুল ও সাইদুল নামে দুই পুলিশ সদস্য আহত হন বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছেন।

নিহত হযরত আলী উপজেলার সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার সাভার গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে এই কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ দাবি করেন, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট ছুড়তে থাকে। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন।

‘পরে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে। একপর্যায়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় পাওয়া যায়।’

ওসি আরো বলেন, পরে আহত হযরত আলীকে নান্দাইল থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ওসি কামাল আকন্দ আরো দাবি করেন, নিহত হযরত আলীর বিরুদ্ধে নান্দাইল থানায় মাদকসহ দশটিরও বেশি মামলা রয়েছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ