রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

‘শক্তিশালী ‘ফণী’ বাংলাদেশে ঢুকবে সাধারণ ঘূর্ণিঝড় হয়ে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘অতিশক্তিশালী’ ঘূর্ণিঝড় ‘ফণী’ উড়িষ্যা থেকে আস্তে আস্তে শক্তিক্ষয় করে করে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় হয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে শুক্রবার মধ্যরাতে এবং সেটি বাংলাদেশে একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে বলে জানা গেছে।

আজ শুক্রবার কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সঞ্জীব ব্যানার্জি সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, আজ মধ্যরাতে ‘ফণী’র মূল আই সেন্টারটি পশ্চিমবঙ্গ অতিক্রম করবে। বিকাল তিনটার আগ পর্যন্ত এটি রাজধানী কলকাতা থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এবং রাজ্যের উপকূল দিঘার সমুদ্র সৈকত থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর দিকে সরে আসছে।

ঘূর্ণিঝড়ের আই সেন্টারের পাশে কমপক্ষে চার থেকে পাঁচশো কিলোমিটার জায়গায় এই তাণ্ডব বিস্তার করে। উড়িষ্যা উপকূল অঞ্চল থেকে এটি ক্রমশ সেভাবেই এগিয়ে আসছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া জেলায় সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টি শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো বলেন ‘ভেরি সিভিয়ার সাইক্লোন থেকে রাজ্যে যখন ‘ফণী’ আসবে তখন সেটি সিভিয়ার আকার থাকবে এবং পশ্চিমবঙ্গ অতিক্রম করার পর বাংলাদেশে সেটি সাইক্লোন হিসেবে ঢুকবে। সেটির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ঘণ্টায়’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ