রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েই বাংলাদেশে আঘাত হেনেছে ফণী।

সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর ও খুলনার উপকূলীয় এলাকা দিয়ে ফণীর অগ্রভাগ বাংলাদেশে আঘাত হানতে শুরু করেছে। ওইসব এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। এরই প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এখনও এর গতিবেগ ১৪০-১৬০ কিলোমিটার। তবে মূল ঝড় বাংলাদেশে আসতে আসতে এর গতি আরও কমে যেতে পারে। সেক্ষেত্রে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বাতাসের তীব্রতা এবং ধ্বংসক্ষমতা অনুযায়ী ঘূর্ণিঝড়কে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার হয়, তাহলে তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়।

গতিবেগ ৮৯-১১৭ কিলোমিটার হলে তীব্র ঘূর্ণিঝড় বা প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮-২১৯ কিলোমিটার হলে সেটিকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ