শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

পাবনায় অটোরিকশা মালিক সমিতির দুই গ্রুপ মুখোমুখি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
পাবনা জেলাপ্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমবায় সমিতি এবং জেলা অটোরিকশা ও মিশুক মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে উত্তেজনা চলছে।

দুগ্রুপের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে এমন আশংকা করা হচ্ছে। অটোরিকশা মালিক সমবায় সমিতিকে অবৈধ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায় ও চালকদের মারধর করার অভিযোগ করেছে আরেক গ্রুপ।

পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতির সেক্রেটারি নাজমুল বাশার বাবু বলেন, তাদের সংগঠন এরইমধ্যে রাজশাহীর বিভাগীয় শ্রম দফতর এর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে নিবন্ধিত হয়েছে।

বৃহত্তর কাশীনাথপুর এলাকার অধিকাংশ অটোরিকশা মালিক তাদের সংগঠনর্ভূক্ত। কিন্তু তারা কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতি নামের একটি অবৈধ সমিতির আগ্রাসনের কবলে পড়েছেন।

ওই সংগঠনের নেতাকর্মীরা অটো চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে তাদের নির্যাতনের শিকার হতে হয়।

বৃহস্পতিবার (০২ মে) সকালে আ: আলিম, রোসন, রঞ্জুসহ কয়েকজন চালক মারধোর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। অনেক মালিক ও চালককে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান ।

এ ব্যাপারে কাশীনাথপুরে সিএনজি মালিক সমবায় সমিতির সেক্রেটারি আব্দুল হান্নান জাহিদ বলেন, তাদের সংগঠনেরও বৈধতা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি অস্বীকার করেন।

বেড়া সমবায় অফিসের অডিট অফিসার শফিউল ইসলাম জানান, সমবায় সমিতি অফিস থেকে নিবন্ধন নিয়ে কেউ চাঁদাবাজি করতে পারেন না। সিএনজি মালিক সমবায় সমিতির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে।

আমিনপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, উভয় গ্রুপকে আইন মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।
পাবনা জেলা সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক মালিক সমিতি ট্রেড ইউনিয়নভূক্ত হয়েছে। তবে আরেক গ্রুপ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ