বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মের সকল পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ মের (শনিবার) সকল পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ধারণা করা হচ্ছে চলমান ঘূর্ণিঝড় ফণির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ মের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘূর্ণিঝড় ফণির কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ মে'র পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

৪ মের সব পরীক্ষা ১৪ মে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। ৪ মের সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালেই নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ