শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

বাবার ট্রাক্টরে লাশ হলো ৪ বছরের জিসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবার ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে লাশ হয়েছে চার বছরের ছোট্ট ছেলে জিসান। গতকাল বুধবার দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে খবর পাওয়া গেছে।

জিসানের বাবা মমিনুল কৃষক। ট্রাক্টর চালিয়ে কৃষিকাজ করেন তিনি। বুধবার সকাল থেকে কাজে বের হওয়ার তাড়া ছিল মমিনুলের। তাই স্বামীর খাবার তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন জেসমিন।

অন্যদিকে ছেলে জিসান বাড়ির উঠানেই খেলছিল। খেলতে খেলতে বাবার ট্রাক্টরের নিচে গিয়ে চুপ করে বসেছিল। বাবা মমিনুল ট্রাক্টরটি স্টার্ট দিয়ে বাড়ির বাইরে বের করতে শুরু করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মারা যায় জিসান।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ