শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ডাক্তার সংকটে ৯ বছর ধরে অপারেশন বন্ধ এ হাসপাতালে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৯ বছর যাবত ডাক্তার-কর্মচারী সংকটে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। বন্ধ রয়েছে প্রসূতি মায়েদের সিজারও।

হাসপাতাল সূত্রে জানা যায়, উলিপুর হাসপাতলে মঞ্জুরীকৃত পদেরসংখ্যা ৪২টি। যেখানে আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট (র্সাজারী) ডেন্টাল সার্জন, জুনিয়র কনসালটেন্টসহ (শিশু) ৪২ জন ডাক্তার কর্মরত থাকার কথা থাকলেও বর্তমান কর্মরত আছেন মাত্র ৫ জন ডাক্তার।

চতুর্থ শ্রেনীর কর্মচারী এম এল এস এস ৪ জনের স্থলে রয়েছে ২ জন, ওয়ার্ডবয় ৩ জনের স্থলে ১ জন, আয়া ২ জনের স্থলে ১ জন, নিরাপত্তা প্রহরী ২ জনের স্থলে ১ জন, কুক, মালি সহ ২২ জন কর্মচারী স্থলে কাজ করছেন মাত্র ১২ জন।

সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ১৯৯৭ সালে উলিপুর হাসপাতাল ৩০ শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নীত হয়। উলিপুরে ১৩ টি ইউনিয়ন, ১টিপৌর শহরে ৫ লক্ষাধিক মানুষ বাস করে। প্রয়োজনের তুলনায় ডাক্তার সংকটে চিকিৎসা নিতে আসা গরিব-দুখী রোগীরা বিড়ম্বনায় পড়ছেন।

এদিকে হাসপাতালে প্রসূতি মায়েদের অপারেশনের (সিজার) জন্য ওটি রুম, ওটি লাইট, ছ্যাকার মেশিনসহ অত্যাধুনিক যন্ত্রাংশ থাকার পরেও ২০১১ সাল থেকে এ্যানাসথেসিয়া (অজ্ঞান) ডাক্তার না থাকায় উলিপুরে প্রসূতি মায়েদের ৯ বছর ধরে অপারেশন বন্ধ রয়েছে।

উলিপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুবাস চন্দ্র সরকার জানান, চিকিৎসক সংকটে রোগীরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, ঠিক তেমনি আমরাও ভোগান্তিতে আছি। চিকিৎসক সংকটের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ