রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

কাল শেষ হচ্ছে দাওরায়ে হাদীসের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা শেষ হচ্ছে আগামীকাল ৩ মে শুক্রবার।

গত মাসের ৮ তারিখে শুরু হওয়া সারাদেশের ছয়টি বোর্ডের সমন্বয়ে গঠিত ও সরকার স্বীকৃত 'আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ' এর অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাওরায়ে হাদীস ও মেশকাত ব্যতীত অন্যান্য ক্লাসের পরীক্ষা গত মাসেই সমাপ্ত হয়েছে।

এদিকে মেশকাত জামাতের পরীক্ষা শেষ হয়েছে গতমাসের ৩০ এপ্রিল মঙ্গলবার।

চলমান পরীক্ষাগুলো কেন্দ্রীয় উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও মেধাবী, বৃদ্ধিদীপ্ত তরুণ আলেমদের যৌথ সমন্বয়ে বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া অত্যান্ত সুন্দর ও সুচারুরূপে অনুষ্ঠিত হচ্ছে বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

একই সাথে আগামীকালকের পরীক্ষাও অত্যান্ত সাফল্যের সাথে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি সকল মারকাজের নেগরানে আলা ও অন্যান্য নেগরানদের সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সমাপ্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, মুরুব্বিদের তত্ত্বাবধানে ও মেধাবী তরুণদের প্রযুক্তি বিদ্যার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগে গতমাসের ১২ এপ্রিল ও ২৩ এপ্রিল মোট দুটি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ২৫ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়ে কাল শেষ হচ্ছে।

জানা গেছে, আগামীকাল দাওরায়ে হাদীসের মুয়াত্তা মালেক ও মুয়াত্তা মুহাম্মদ কিতাব পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের কওমি মাদরাসার মারকাজী পরীক্ষা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ