শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ইউপি চেয়ারম্যানের ভাইকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

পাংশা উপজেলার সরিষা ইউপি চেয়ারম্যানের ভাইকে বুধবার দিবাগত রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পিকুল বিশ্বাস (৪০) ওই এলাকার মৃত জলিল বিশ্বাসের ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বুধবার দিবাগত রাতে পিকুল বিশ্বাস সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে গুলি ও কুপিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, পিকুল বিশ্বাসকে কে বা করা হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ